1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

রাজকে ডিভোর্স লেটার পাঠালেন পরীমনি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আলোচিত চিত্রনায়িকা পরীমনি তার স্বামী অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। সোমবার (১৮ই সেপ্টেম্বর) তিনি এই ডিভোর্স লেটারটি পাঠান বলে জানা গেছে। কয়েক মাস ধরেই এই তারকা দম্পতির দাম্পত্যজীবন খুব একটা ভালো যাচ্ছিল না। বিশেষ করে মাস কয়েক আগে শরিফুল রাজের ফেসবুক প্রোফাইল থেকে তার সঙ্গে অভিনেত্রী তানজীন তিশা, সুনেরাহ বিনতে কামাল ও তুষির কিছু ছবি ও ভিডিও প্রকাশের পর থেকে তাদের সম্পর্কের আরও অবনতি ঘটে।

তার পর পরই পরীমনি জানিয়েছিলেন, রাজের সঙ্গে আর থাকতে চান না। একই সুরে কথা বলেছিলেন রাজও। এদিকে তিনদিন আগে এক ফেসবুক পোস্টে পরীমনি লিখেছিলেন, কালকের দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন! আল্লাহ ভরসা। এরপর থেকে অনেকেই ধারণা করছিলেন, পরীমনি তার স্বামী শরিফুল রাজকে ডিভোর্স দিবেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে ঘরোয়া আয়োজনে শরিফুল রাজ-পরীমনির বিয়ে হয়। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা। রাজ-পরীমনির ঘরে রাজ্য নামের ১৩ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com