1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

ধানমন্ডির সিসা বারে অভিযান, ২৫ তরুণ-তরুণী আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৪১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ধানমণ্ডি ১৫ নম্বরের ওজং রেস্টুরেন্ট, নামে রেস্টুরেন্ট হলেও আড়ালে সিসা বার পরিচালনা প্রতিষ্ঠানটির মূল ব্যবসা।

বুধবার (২ জুন) রাত সাড়ে আটটার দিকে রেস্টুরেন্টটিতে অভিযান চালায় ডিবি রমনা বিভাগের ধানমণ্ডি জোন।

অভিযানের এক পর্যায়ে বিপুল পরিমাণ সিসা সেবন যন্ত্রপাতি জব্দ করে তোলা হয় ডিবির গাড়িতে, সেই সঙ্গে আটক করে গাড়িতে তোলা হয় কর্মরত কর্মচারী কর্মকর্তা ও রেস্টুরেন্টে আগত অন্তত ২৫ জন তরুণ তরুণীকে।

কিছুক্ষণ পরই অভিযান মোড় বদলায়। আটককৃতদের সঙ্গে সিসা বারের মালামাল গাড়ি থেকে পুনরায় রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয়। এরপর গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে আবার মালামাল ও আটককৃতদের তোলা হয় ডিবির গাড়িতে।

এ সময় গণমাধ্যম কর্মীদের রেস্টুরেন্টের ভেতরেও ঢুকতে দেওয়া হয়নি। এমনকি অভিযানের বিষয়ে মুখ খোলেননি ডিবির কেউ। রাত সোয়া ১১টার দিকে অনেকটা তড়িঘড়ি করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় আটককৃতদের।

অভিযান চালানো ওজং রেস্টুরেন্টের মালিক শেখ ইকবাল খোকন ওরফে গোল্ডেন খোকন। তিনি ধানমণ্ডির একটি স্পোর্টস ক্লাবের পরিচালকও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com