1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্যতম প্রতিষ্ঠান ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের আয়োজনে সায়েন্টিফিক সভা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩৭৮ বার দেখা হয়েছে

 

বঙ্গনিউজবিডি রিপোর্ট : ডায়াবেটিস ও অন্যান্য রোগের কারন, প্রতিকার, করণীয়, সঠিক ব্যবস্থাপনায় আজ ২৫ আগস্ট ২০২৩ তারিখ শুক্রবার ৩য় এনএইচএন সায়েন্টিফিক মিটিং-২৩ ঢাকার হোটেল রেডিসন ব্লু তে অনুষ্ঠিত হয় যেখানে দেশ-বিদেশের চিকিৎসক ও চিকিৎসা বিজ্ঞানের বিখ্যাত বিশেষজ্ঞরা একত্রিত হয়।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্যতম প্রতিষ্ঠান ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের আয়োজনে উক্ত সায়েন্টিফিক মিটিং পরিচালিত হয়। সায়েন্টিফিক মিটিং এ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, মহাসচিব মোঃ সাইফ উদ্দিন, এনএইচএন এর উপদেষ্টা বোর্ডের সভাপতি সৈয়দ মনজুর এলাহী ও এনএইচএন এর প্রধান নিবাহী কর্মকর্তা ডা. এম এ সামাদ উপস্থিত ছিলেন। এনএইচএন ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির চিকিৎসকসহ ডায়াবেটিস, মেডিসিন, গাইনী, বক্ষ, ফুট, চক্ষু, দপ্তসহ বিভিন্ন বিভাগের পাঁচশতাধিক চিকিৎসক উক্ত সায়েন্টিফিক মিটিং এ উপস্থিত ছিলেন। সায়েন্টিফিক মিটিং এ দেশ-বিদেশের সনামধন্য ওষুধ কম্পানী ইনসেপ্টা, নোভো নর্ডিক্স, হেলথকেয়ার, এসিআই, সারভিয়ার, ড্রাগ ইন্টারন্যাশনাল, বেক্সিমকো, স্কোয়ার, আইএবিএল, নিপরো-জিএমআই জেনারেল ফার্মা, সাইনোভিয়ার এর বিভিন্ন সেশনে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন বিষয়ে বৈজ্ঞানিক আলোচনা করেন।

সেমিনার শেষে এনএইচএন এর পক্ষ থেকে চিকিৎসা বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য অধ্যাপক হাজেরা মাহতাবকে আজীবন সম্মাননা হিসেবে গোল্ড মেডেল প্রদান করা হয়। ৩য় এনএইচএন সায়েন্টিফিক মিটিং-২৩ শুরু ও শেষ করা হয় জাতীর পিতা বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ও মহান স্বাধীনতা অর্জনে তার অসামান্য অবদানের স্মৃতিচারণ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com