1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন

এস আলমের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : চট্টগ্রামভিত্তিক শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে অনুমতি ছাড়া বিদেশে অর্থ বিনিয়োগ, স্থানান্তর নিয়ে ওঠা অভিযোগসংক্রান্ত হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা (স্টেটাসকো) দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

ফলে গত ৬ আগস্ট স্বপ্রণোদিত হয়ে হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তী যে আদেশ দিয়েছিলেন, তা যে অবস্থায় আছে, সে অবস্থায় থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের আবেদনে শুনানির পর বুধবার এ আদেশ দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি, আহসানুল করিম ও মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা। দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

শুনানির পর হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা দিয়ে চেম্বার বিচারপতি আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আগামী বছরের ৮ জানুয়ারি শুনানির তারিখ রেখে চেম্বার আদালত আদেশ দেন। ওই দিন আবেদনটি কার্যতালিকায় ১০ নম্বর ক্রমিকের পরে থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com