1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির

হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় নারী, বিপাকে ফায়ার সার্ভিস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ২৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর হাতিরঝিলে একটি বৈদ্যুতিক টাওয়ারের উপরে উঠে পড়েছেন এক নারী। কয়েকশ ফুট উঁচু এই টাওয়ার থেকে নারীকে নামাতে গিয়ে বিপাকে পড়েছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অফিস বলছে, ধারণা করা হচ্ছে- ওই নারী মানসিক ভারসাম্যহীন। তিনি সাঁতরে গিয়ে হাতিরঝিলের পানির মধ্যে স্থাপিত ওই টাওয়ারে উঠেছেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, শুক্রবার বিকাল ৫টার দিকে ৯৯৯-এ খবর পেয়ে তেঁজগাও ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে যায়।ওই টাওয়ার দিয়ে এক লাখ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। বিদ্যুৎ বিভাগের লোকজনও সেখানে রয়েছেন। তারা বলছেন, বিদ্যুৎ বন্ধ করা যাবে না। তারপরও ওই নারীকে নামানোর চেষ্টা করছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী মধুবাগ ব্রিজ থেকে পশ্চিম দিকে ঝিল পাড়ের বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েছেন। টাওয়ারের উপরে থাকায় তার বয়স বা চেহারা নিচ থেকে বোঝা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com