1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির

চিকিৎসাবিজ্ঞানে নতুন সাফল্যের দাবি, মানবদেহে কাজ করছে শূকরের কিডনি!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৪১৫ বার দেখা হয়েছে

যার শরীরে ওই কিডনি প্রতিস্থাপন করা হয়েছে, তিনি ‘ব্রেন ডেড’ বলে জানিয়েছেন তারা।

বিশ্বব্যাপী কিডনির যে চাহিদা রয়েছে, তা মেটাতে এই সাফল্য বড় একটি অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ল্যানগন ট্রান্সপ্ল্যান্ট ইনস্টিটিউটের সার্জনরা বলেছেন, মানবদেহে এটিই সবচেয়ে লম্বা সময় শূকরের কিডনি কাজ করার ঘটনা, যদিও যার দেহে এটি কাজ করেছে তিনি মৃত।

ইনস্টিটিউটের পরিচালক রবার্ট মোন্টগোমারি সাংবাদিকদের বলেছেন, “একটি মানবদেহে আমাদের প্রতিস্থাপিত শূকরের কিডনি এক মাসেরও বেশি সময় ধরে কাজ করছে।”

তিনি জানিয়েছেন, এ ফলাফল ভবিষ্যতে জীবিত মানুষের মধ্যে শূকরের কিডনি স্থাপন ও গবেষণায় সহায়ক হবে। শূকরের কিডনিটি প্রতিস্থাপনের আগে মডিফাই করে একটি বিশেষ জিন ফেলে দেওয়া হয়েছিল, যেটি মানব দেহের ইমিউন সিস্টেমের জৈবিক অণু হামলা করে ধ্বংস করে দেয়।

এই সার্জনের প্রত্যাশা, অন্য প্রাণীর অঙ্গ মানবদেহে প্রতিস্থাপনে সাফল্য পাওয়ার বিষয়টি অনেক মানুষের জীবন বাঁচাবে- যারা অঙ্গ পাওয়ার জন্য অপেক্ষা করছেন।

গবেষকরা জানিয়েছেন, তাদের এ গবেষণা দ্বিতীয় মাসে পা দিয়েছে এবং এটির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

বর্তমানে আমেরিকায় ১ লাখ ৩ হাজার মানুষের অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন। যার মধ্যে ৮৮ হাজার জনেরই দরকার কিডনি। এই অঙ্গ পাওয়ার অপেক্ষা করতে করতেই অনেকের মৃত্যু হয়।
জানা গেছে, যে ব্যক্তির দেহে শূকরের কিডনিটি প্রতিস্থাপন করা হয়েছে তার নাম মরিস মো মিলার। তিনি ৫৭ বছর বয়সে হঠাৎ করে মারা যান। পরবর্তীতে গবেষণার জন্য তার মৃতদেহ দান করেছিলেন তার পরিবারের সদস্যরা।

সূত্র: এপি, সিবিএস নিউজ, আল জাজিরা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com