1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল থেকে শুরু: কেন্দ্রসচিবদের জন্য ঢাকার শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য ‎প্রকাশ্যে দেখা যাওয়ার পর গা ঢাকা, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ ‎ ফুলতলায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে পুলিশের উপর হামলা ‘নাচোল থানার হাল ধরলেন ওসি সুকোমল চন্দ্র দেবনাথ’ দাউদকান্দিতে জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় সাংবাদিক শরিফুল নদী দখল, বন উজাড় ও অপরিকল্পিত নগরায়নে পরিবেশ বিপর্যয়: জরুরি পদক্ষেপ দাবি: আব্দুল লতিফ জনি জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠের আসর, বাংলা একাডেমি পদকপ্রাপ্তদের সংবর্ধনা কৃষক ও ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতি হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল, দেশে ফিরছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৮৪৪ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুই হাজার ৯৫৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ১০৯৭ জন এবং ঢাকার বাইরে ১৮৬২ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট দুই হাজার ৫৮৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে এক হাজার ৫১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৫৩৩ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সাতজন ঢাকা সিটিতে এবং ঢাকার বাইরে পাঁচজন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ২৮৩ জন এবং ঢাকার বাইরে ৮১ জন মারা যান।

চলতি বছরের ১০ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৭৮ হাজার ২৮ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৩৯ হাজার ৯১১ জন ও ঢাকার বাইরে ৩৮ হাজার ১১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ৬৭ হাজার ৮৭৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৩৫ হাজার ১৬৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল ৩২ হাজার ৭০৬ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারাদেশে মোট নয় হাজার ৭৯০ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকা সিটিতে চার হাজার ৪৬০ জন এবং ঢাকার বাইরে পাঁচ হাজার ৩৩০ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com