1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত

নাইজারে সামরিক অভ্যুত্থান ঘোষণা, প্রেসিডেন্ট আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২১৪ বার দেখা হয়েছে

প্রতিবেদনে বলা হয়েছে, নাইজারের সৈন্যরা জাতীয় টিভিতে সামরিক অভ্যুত্থানর কথা ঘোষণা করেছে। তারা বলেছে, তারা সংবিধান ভেঙে দিয়েছে, সমস্ত প্রতিষ্ঠান সাসপেন্ড করেছে এবং পশ্চিম আফ্রিকার এই দেশটির সীমান্তও বন্ধ করে দিয়েছে।

বিবিসি বলছে, নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে বুধবার সকাল থেকে প্রেসিডেন্ট গার্ডের সৈন্যরা আটক করে রেখেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রেসিডেন্ট বাজুমের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাকে ওয়াশিংটনের পক্ষ থেকে ‘অটল সমর্থন’ জানিয়েছেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও বলেছেন, তিনি প্রেসিডেন্ট বাজুমের সাথে কথা বলেছেন এবং তাকে জাতিসংঘের পূর্ণ সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন।

মোহাম্মদ বাজুম পশ্চিম আফ্রিকায় ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমা মিত্র বলে পরিচিত।

বুধবার নিজের পেছনে অন্য নয়জন ইউনিফর্মধারী সৈন্যকে সাথে নিয়ে টিভিতে অভ্যুত্থানর ঘোষণা দেন নাইজারের সেনাবাহিনীর কর্নেল মেজর আমাদু আবদ্রামানে। সেখানে তিনি বলেন, ‘আমরা, প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনী… দেশের চলমান শাসনের অবসান ঘটাতে সিদ্ধান্ত নিয়েছি।’

তার দাবি, ‘নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি এবং দুর্বল অর্থনৈতিক ও সামাজিক সুশাসনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, দেশের সমস্ত প্রতিষ্ঠান সাসপেন্ড করা হয়েছে এবং মন্ত্রণালয়ের প্রধানরা তাদের প্রতিদিনের দায়িত্ব সামলাবেন।

আমাদু আবদ্রামানে বলেন, ‘আমাদের কর্মকাণ্ডে হস্তক্ষেপ না করার জন্য সকল বিদেশি অংশীদারদের বলা হচ্ছে। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত স্থল ও আকাশ সীমান্ত বন্ধ রাখা হবে।’

এসময় তিনি কারফিউ জারিরও ঘোষণা দেন। আবদ্রামানে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় সময় রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ কার্যকর থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com