1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

দাউদকান্দির কৃতিসন্তান মেহেদী হাসান যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ থেকে ডিগ্রী অর্জন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৩৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতেরকান্দি গ্রামের কৃতিসন্তান মেহেদী হাসান তালুকদার সম্প্রতি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ থেকে আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে এমএসসি ডিগ্রী অর্জন করেছে। গেল ২৪ জুলাই ওই বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে তাঁর হাতে সনদ তুলে দেয় কর্তৃপক্ষ।

জানা যায়, দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও  উপজেলা বিএনপিনেতা আহমেদ হোসেন তালুকদারের ছেলে। মেহেদী হাসান রাজধানীর  নতুন জুরাইন কেএম মাইনুদ্দিন হাই স্কুল। থেকে ২০০৯ সালে এসএসসি, ২০১১ সালেওয়েস্টার্ন কলেজ ঢাকা এইচএসসি ও আহসানউল্লাহ ইউনির্ভাসিটিঅফ সাইন্স এন্ড টেকনোলজি থেকে এমবিএ করেন। সবশেষ সে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ থেকে এমএসসি ডিগ্রী অর্জন করে।

এই সাফল্যে তাঁর চাচা, সাবেক পুলিশ কর্মকর্তা  মো. শাহাদাত হোসেন তালুকদার (সাকু) জানান, আমরা ৩ ভাই। আমাদের পরিবারে বড় ভাতিজা সে। তাঁর এই অর্জনে আমাদের তালুকদার বংশের অন্যান্য সদস্যরা আনন্দিত ও গর্বিত। মেহেদীর পথ ধরে হেঁটে চলবে তালুকদার বংশের অন্যসদস্যরাও সেটাই কামনা করছি। এবং সে ডক্টরেট ডিগ্রী অর্জন করে। বাপ-দাদার মতো গ্রাম ও দেশের মানুষের কল্যানে নিজেকে সম্পৃক্ত করবে সেটা আশা করছি। তাঁর সফলতা কামনা করছি।

মেহেদীর বাবা সাবেক ইউপি চেয়ারম্যান মো. আহমেদ হোসেন তালুকদার আবেগীয় কন্ঠে বলেন, আপনারা জানেন, আমি রাজনীতির সাথ জড়িত। নির্বাচীত চেয়ারম্যান ছিলাম। এই জীবনে নানান হামলা-মামলা, ঝামেলায় কঠিন সময় পার করেছি। জীবনের প্রকৃত স্বাদ গ্রহন করতে পারিনি। কিন্তু আজ আমি গর্বিত আনন্দিত। জীবনের অনেক স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। তাঁর মাধ্যমে আমার জীবনের ছোট ছোট অনেক সফলতা অর্জন হয়েছে।

আমি চাই, সে মানুষের মতো মানুষ হয়ে। মানুষের কল্যানে কাজ করুক। দেশের মানুষকে ভালোবাসুক। আমি তার জন্য সকলের নিকট দোয়া চাই। সে হালাল সম্পদ অর্জন করুক এবং মহান আল্লাহ তাকে নেক হায়াত দান করুক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com