1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান

আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের কর্মীসহ নিহত ২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি গাড়ি আগুন নেভানোর সময়ে যাওয়ার সময় চালক স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। এসময় নিয়ন্ত্রণ হারালে ওই গাড়ির চাপায় আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় চাষাঢ়া সান্তনা মার্কেটের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, ফতুল্লার বিসিকে একটি শিল্প কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার সময়ে সান্তনা মার্কেটের সামনে চালক হঠাৎ করে অসুস্থ বা স্ট্রোক করেন। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও প্রাইভেটকারসহ অটোরিকশাকে চাপা দেয়। এতে আনন্দ গাড়ির নিচে একজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপ-পরিচালক আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়ি চালক জাহাঙ্গীর মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com