1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত

পাকিস্তানে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজের বেয়াই!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) আসন্ন জাতীয় নির্বাচন পরিচালনার জন্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রী সিনেটর ইসহাক দারকে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত যাতে অন্য সব দল মেনে নেয়, সেজন্য একটি কমিটিও গঠন করেছে।

উল্লেখ্য, ইসহাক দার হলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বেয়াই। ইসহাক দারের বড় ছেলে বিয়ে করেছেন নওয়াজ শরিফের মেয়ে আসমা নওয়াজকে। ২০০৪ সালে সৌদি আরবের জেদ্দায় বিয়েটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, নওয়াজের ছোট ভাই শাহবাজ শরিফ বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কাশ্মিরি বংশোদ্ভূত ইসহাক দারকে শরিফ পরিবারের সবচেয়ে বিশ্বস্ত হিসেবে মনে করা হয়ে থাকে। বলা হয়ে থাকে, নওয়াজের চাপেই তাকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন শাহবাজ শরিফ।

এদিকে রোববার পিএমএল-এন এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) শীর্ষ নেতারা সংযুক্ত আরব আমিরাতে বিষয়টি নিয়ে আলোচনা করে। এতে দুই দল আগস্টের শুরুতে পার্লামেন্ট ভেঙে দেয়ার ব্যাপারে একমত হয়েছে বলে জানা গেছে।

একটি সূত্র জানিয়েছে, ১২ আগস্ট পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেয়া হবে। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, মেয়াদ শেষ করার আগে পার্লামেন্ট ভেঙে দেয়া হলে পরবর্তী নির্বাচন হতে হবে ৯০ দিনের মধ্যে। আর পার্লামেন্ট যদি মেয়াদ শেষ করে, তবে নির্বাচন হতে হবে মেয়ার শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে। হাতে সময় পাওয়ার জন্য পার্লামেন্ট ভেঙে দেয়ার সিদ্ধান্তই নিচ্ছে ক্ষমতাসীন পিএমএল-এন।

তবে পিপিপির তথ্য সম্পাদক ফয়সাল করিম কান্দি জানিয়েছেন, তার দল অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইসহাক দারকে মেনে নেবে না। তিনি জানান, এ নিয়ে আলোচনা চলছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সূত্র : ডন, দি নিউজ ইন্টারন্যাশনাল, জিও এবং অন্যান্য

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com