1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

শেরপুরে ছাত্রদল সভাপতিসহ ৬ নেতাকর্মী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৮৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শেরপুরে ছাত্রদল সভাপতি সৈকত হোসেনসহ (২৮) ছাত্রদল ও যুবদলের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

সোমবার সন্ধ্যা ৭ টায় শহরের জেলা বিএনপির সভাপতি মাহমুদুল রুবেলের বাসভবনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অন্যান্যরা হলেন জেলা যুবদল নেতা মোঃ রেজাউল করিম বাবু (২৭), মোঃ মেহেদী হাসান (২৫), মোঃ শিমুল মিয়া (২৩), মোঃ পাপন মিয়া (২৪) ও মোঃ সাহরিয়ার (২০)।

জেলা বিএনপি সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, তার বাসায় দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবাষির্কী উপলক্ষে ঘরোয়া মিলাদ মহফিল ছিল। মিলাদ শেষে বাড়ি ফেরার পথে পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায়। এই গ্রেফতারের নিন্দা ও মুক্তি চেয়ে প্রেস ব্রিফিং দিয়েছে জেলা ছাত্রদল।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতারকৃতদের ফৌজদারি বিধিমালা ৫৪ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com