1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান

শেরপুরের চাঞ্চল্যকর অভি হত্যার পরিবারের সঙ্গে সাক্ষাত করলেন এসপি সুদীপ কুমার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৯৩ বার দেখা হয়েছে
বগুড়া জেলা প্রতিনিধি : বগুৃড়ার শেরপুরের চাঞ্চল্যকর অভি হত্যা হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২২ সালে ।নিহতের স্ত্রী বাদী হয়ে শেরপুর থানায় নামীয় আটজনসহ অজ্ঞাত নয় জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।  অধিকাংশ আসামীই বর্তমানে কারাগারে আছেন। দীর্ঘদিন পরে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী অভির পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং পরিবারের সদস্যদের ফল ও ‍উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন।

মঙ্গলবার ( ২৩ মে) দুপুর ১:২৫ মিনিটে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী অভির বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন এবং অভির পরিবারের সদস্যদেরকে কিছু উপহার সামগ্রী তুলে দেন।

নিহত অভির স্ত্রী জানান, এসপি মহোদয় বলেছেন, কোন দোষী আইনের হাত থেকে রক্ষা পাবে না। সে যেই হোক না কেন। প্রত্যেককে তার অপরাধ অনুযায়ী আদালত শাস্তি দিবেন। আর আমরা আপনাদের সাথে থাকব এবং সব ধরণের প্রশাসনিক সহায়তা দিব।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সার্কেল  অফিসার সজীব শাহরীন ও শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com