1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান

ধুনটে বজ্রপাতে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২০৭ বার দেখা হয়েছে
বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার ধুনটে বজ্রপাতে রহমাত আলী জেহা মিয়া (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার নিমগাছী ইউনিয়নের জয়শিং গ্রামের আলম মন্ডলের ছেলে এবং ওই গ্রামের রতনগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে শিশুটির মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির সময় শিশু জোহা তার বাবার সাথে বাঙ্গলী নদীর তীরবর্তী মাঠে খড় সংরক্ষণ কাজে সহযোগিতা করছিলো। সে সময় হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম ঘটনাস্থল পরিদর্শন করে এবং ত্রাণ ও দূর্যোগ ব্যাবস্থাপনা তহবিল হতে ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন। এসময় পিআইও কর্মকর্তা আব্দুল আলিম, স্থানীয় ইউপি’র সাবেক চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন উপস্থিত ছিলেন। ধুনট থানার এসআই হায়দার আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি। ভিকটিমের মৃত্যুর ব্যাপারে কোন অভিযোগ না থাকায় মৃতদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com