1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন

প্রতিহিংসার রাজনীতিই বিএনপির ইতিহাস: কাদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৪৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রতিহিংসার রাজনীতি সরকার করে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অস্থিমজ্জায় রয়েছে প্রতিহিংসা ও অসহিষ্ণুতা, এটাই তাদের ইতিহাস।

রোববার (৩০ মে) বিকালে নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বাধীন ও ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি অনুসরণ করে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় স্বার্থে কারো কাছে মাথা নত করেনি আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের বিদেশে বন্ধু আছে, প্রভু নেই বরং বিএনপির বিদেশে প্রভু রয়েছে, বন্ধু নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিএনপি ক্ষমতায় থাকাকালে বিদেশি প্রভুদের ইশারায় দেশ চালাতো জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপিই দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিলো, আওয়ামী লীগ নয়।

বিএনপি নেতাদের গণতান্ত্রিক উদার রাষ্ট্রের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, তারা কাদের সাথে নিয়ে গণতান্ত্রিক উদার রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন?

সাম্প্রদায়িক অপশক্তি, আর ধর্মীয় বিভেদ রচনাকারীদের নিয়ে বিএনপি কোন উদার রাষ্ট্র গড়বেন, – প্রশ্ন ওবায়দুল কাদেরের।

গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠার বিষয় নয়, এটি দীর্ঘ পথচলা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের পথে যে অব্যাহত যাত্রা, তাতে পদে পদে বাধা দিয়ে বিএনপি এখন কোন গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছেন?

তিনি বলেন, জণগণ বিএনপির কাছে দায়িত্বশীলতা প্রত্যাশা করে কিন্তু তারা দায়িত্বশীলতার পরিচয় না দিয়ে, সহযোগিতা না করে বরং গণতন্ত্রের চলমান ধারাকে রুদ্ধ করতেই প্রকাশ্য-অপ্রকাশ্য নানা অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।

বিএনপির আমলে নির্বাচনের কফিনে ছিলে গণতন্ত্রের লাশ উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, এক কোটি পঁচিশ লাখ ভুয়া ভোটার সৃষ্টি করে নির্বাচন করতে গিয়ে দেশে ওয়ান ইলেভেন সৃষ্টি করেছিলেন বিএনপি।

দিনের বেলায় গণতন্ত্রের কথা বলে আর রাতের বেলায় কারফিউ দেওয়াই ছিল বিএনপির গণতন্ত্রের নমুনা বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সরকার বেগম জিয়ার ইস্যুতে যতটা উদার ও মানবিক দিক দিয়ে বিবেচনা করছে, বিএনপি তার চেয়ে বেশি রাজনীতি করছে বলেও মনে করেন ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com