1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
🇧🇩 শপথ নিল নতুন সরকার: ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ক্ষমতায় ফিরল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের ২৫ মন্ত্রীর শপথ, টেকনোক্র্যাটসহ পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা তারেক রহমানের শপথ: নতুন অধ্যায়ের সূচনা, রাজনীতিতে ক্ষমতার পালাবদল সংসদ নেতা তারেক রহমান, বিকেলেই ৫০ সদস্যের মন্ত্রিসভা শুল্কমুক্ত গাড়ি-সরকারি প্লট প্রত্যাখ্যান: সংযমের বার্তায় নতুন পথচলায় বিএনপি সংবিধান সংস্কার শপথে বিভাজন: জামায়াতের অংশগ্রহণ, বিএনপির বর্জন সংসদীয় দলের নেতা তারেক রহমান, প্রধানমন্ত্রী হিসেবে সর্বসম্মত নির্বাচিত গণরায়ের নতুন অধ্যায়: শপথে আনুষ্ঠানিক সূচনা বিএনপির সংসদযাত্রা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচনে নতুন নেতৃত্ব: কফিল সভাপতি, সাইফুল মহাসচিব

বগুড়ায় ছয় কোচিং সেন্টার সিলগালা, তিনটিতে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩
  • ২২০ বার দেখা হয়েছে
 বগুড়া জেলা প্রতিনিধি : সরকারি নির্দেশ অমান্য করে পাঠদান পরিচালনা করায় বগুড়ায় ছয় প্রতিষ্ঠানকে সাময়িক সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার(০২ মে) বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের জলেশ্বরীতলা, সেউজগাড়ী এবং উপশহর এলাকায় অভিযানে এসব সিলগালা করা হয়। একই সাথে আরও তিন শিক্ষা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেন আদালত। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
এসময় আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা।
তিনি জানান, এসএসসি পরীক্ষা উপলক্ষে সারাদেশে সব ধরণের কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা রয়েছে। তারপরেও কিছু কোচিং সেন্টার সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান পরিচালনা করে আসছিল। পরে শহরের জলেশ্বরীতলা, সেউজগাড়ী এবং উপশহর এলাকায় অভিযান চালিয়ে ছয় প্রতিষ্ঠান সাময়িক সিলগালা এবং আরও তিন প্রতিষ্ঠানে মোট ৬০০ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, কিছু কোচিং সেন্টার অফিস খোলা রাখায় সেটিও বন্ধ রাখার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com