1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান

বগুড়ায় এসএসসি’র প্রশ্নপত্র ফাঁসের নাটক, অর্থ আদায়ের ৪জন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ মে, ২০২৩
  • ২০৭ বার দেখা হয়েছে
বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নাটক সাজিয়ে অর্থ আদায়কারী চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ(ডিবি)।

রবিবার বিকাল সোয়া ৪টার দিকে ধুনট উপজেলার জোড়খালি হাফেজখানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ ও চারটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ধুনট উপজেলার জোড়খালি এলাকার যুবাইর আহমেদের ছেলে সালমান ইসলাম(২০), রাইমেন সরকারের ছেলে রাইসুল ইসলাম(২০), কাওছার আলীর ছেলে আহসান হাবীব এবং রুহুল আমীনের ছেলে আ: মমিন(২০)। এদের মধ্যে সালমান এই চক্রের মূলহোতা এবং বাকি সবাই সহযোগী৷ এছাড়া এরা সবাই বিভিন্ন কলেজের শিক্ষার্থী।

সোমবার (১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। প্রেস ব্রিফিংয়েকালে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) স্নিগ্ধ আখতার, বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী এবং ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ JSC/ssc All Questions out’৷ নামে পেজ খুলে পূর্বের এসএসসি পরীক্ষার প্রশ্নের ছবির উপরের কাটা অংশ পোস্ট করে। এই প্রশ্ন নিতে তাদের ওই পেজে যোগাযোগ করতে বলে। পরে আগ্রহীরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে তাদের ভিন্ন দুইটি বিকাশ নম্বর পাঠিয়ে আড়াই থেকে তিন হাজার টাকা দিতে বলে। পরে বিষয়টি জানাজানি গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। তাদের এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা এজন্য তাদের জিজ্ঞাসাবাদ এবং তদন্ত অব্যাহত রয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com