1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন

নিয়ন্ত্রণে এসেছে খালেদা জিয়ার জ্বর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৫২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বিএনপির রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া আবার জ্বরে আক্রান্ত হয়েছিলেন। আমাদের চিকিৎসকদের ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা অত্যন্ত পরিশ্রম করে চিকিৎসা করছেন। তাদের সুচিকিৎসার কারণে তার জ্বরটা নিয়ন্ত্রণে এসে গেছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য কোনও সুযোগ দেওয়া হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, বারবার করে তার এডভান্স ট্রিটমেন্ট ও এডভান্স হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করার জন্য বলা হয়েছে কিন্তু সরকার প্রতিহিংসামূলক রাজনৈতিক কারণে তাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করছে।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য। ওই দিনই তাকে ভর্তি করা হয়। ৩ এপ্রিল শ্বাসকষ্ট অনুভব করায় তাকে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়। এক মাসেরও বেশি সময় তিনি সেখানে চিকিৎসাধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com