1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নিয়োগে শেষ অন্তর্বর্তী অধ্যায়: নতুন রাজনৈতিক অধ্যায়ে বাংলাদেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি রমজানের চাঁদ দেখা গেছে, বুধবার থেকে রোজা মির্জা আব্বাসসহ ১০ জন উপদেষ্টা নিয়োগ বিরোধী আসনে জামায়াত জোট: নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের, হুইপ নাহিদ—সংস্কার প্রশ্নে কৌশলী অবস্থান 🇧🇩 শপথ নিল নতুন সরকার: ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ক্ষমতায় ফিরল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের ২৫ মন্ত্রীর শপথ, টেকনোক্র্যাটসহ পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা তারেক রহমানের শপথ: নতুন অধ্যায়ের সূচনা, রাজনীতিতে ক্ষমতার পালাবদল সংসদ নেতা তারেক রহমান, বিকেলেই ৫০ সদস্যের মন্ত্রিসভা শুল্কমুক্ত গাড়ি-সরকারি প্লট প্রত্যাখ্যান: সংযমের বার্তায় নতুন পথচলায় বিএনপি

বাংলাদেশ এখন বিনিয়োগের উপযুক্ত স্থান : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশে আরও বেশি পরিমাণে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের নীতির কারণে বাংলাদেশ বিনিয়োগ, শিল্পায়ন এবং রপ্তানির জন্য একটি আঞ্চলিক কেন্দ্র হতে যাচ্ছে।

টোকিওর গ্যালাক্সি বল রুমে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, জাপানসহ বিশ্বের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন উপযুক্ত স্থান।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) যৌথভাবে ‘বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ’ শীর্ষক এই সম্মেলনের আয়োজন করে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জেসিসিআই এবং এফবিসিসিআই অন্তর্ভুক্ত বাংলাদেশ ও জাপানের বেসরকারি কোম্পানির মধ্যে ১১টি সমঝোতা স্মারক (এমওইউ) বিনিময় করা হয়।

বিএসইসির চেয়ারম্যান (সিনিয়র সচিব) অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম সম্মেলনে একটি প্রেজেন্টেশন দেন।

বাংলাদেশে বিনিয়োগে রিটার্ন ধারাবাহিকভাবে বেশি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ছাড়াও বাংলাদেশের ব্যবসাবান্ধব আর্থিক ও অ-আর্থিক নীতি এবং প্রণোদনা, স্থিতিশীল গণতন্ত্র, বিচক্ষণ শাসন ও নেতৃত্বের নিশ্চয়তা বৈদেশিক বিনিয়োগের ভালো ফল দেবে।

তিনি বলেন, আমরা আত্মবিশ্বাসের সাথে আশ্বস্ত করতে পারি যে বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য একটি সুনিশ্চিত ভবিষ্যত নিশ্চিত করে। আমরা বিশ্বের সকল বিনিয়োগকারীদের এবং বিশেষ করে জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য স্বাগত জানাই।

তিনি আরও বলেন, প্রকৃত বিনিয়োগ এখনও কম। আমরা জাপানের কাছ থেকে আরও বিনিয়োগ চাই। আমি আপনাদের সবাইকে বাংলাদেশে আসার জন্য ও ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনাগুলো অন্বেষণ করতে আমন্ত্রণ জানাচ্ছি।সূত্র : বাসস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com