1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”**

সহনশীল রাজনীতি নিশ্চিত করতে সরকারকেই এগিয়ে আসতে হবে: জিএম কাদের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সাথে তিনি মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব, শান্তি, সমৃদ্ধি ও সংহতি কামনা করেছেন।

আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি নেতা-কর্মী ও বিশিষ্টজনদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে গণমাধ্যম কর্মীদের সাথে এই প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, দেশের রাজনীতিতে সহনশীলতা জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে। আমরা প্রতিযোগিতা করবো প্রতিযোগিতার জায়গায় থেকে। প্রতিযোগিতার কারণে আমরা অন্যের প্রতিপক্ষ হতে পারি, কিন্তু শত্রু হতে পারি না। আমরা নিজেরাই যেন নিজেদের সমস্যা মিমাংসা করতে পারি। রাজনীতির বাইরে আমরা যেনো সবাই সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। ক্ষমতা গ্রহণ বা রদবদল হলে যেনো তাও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি, বিশেষ করে সরকারকে এগিয়ে আসতে হবে। সহনশীল রাজনীতি নিশ্চিত করতে সরকারী দলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, বর্তমান বাস্তবতায় বিরোধীদলের তেমন কোন ভূমিকা নেই বললেই চলে।

তিনি বলেন, রাজনীতিতে সাংর্ঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা চাই এমন বাস্তবতা থেকে যেনো দেশবাসী রক্ষা পায়। সহনশীল রাজনীতি নিশ্চিত করতে সরকারকেই এগিয়ে আসতে হবে। ঈদের এই দিনে শপথ নিতে হবে, সামনের দিনগুলোতে আমরা রাজনীতি করবো নিজ নিজ অবস্থান থেকে। সবার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখতে হবে।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের বিপুল সংখ্যক মানুষ অর্থনৈতিক সংকটে আছে। তারা ঈদকে উৎসব হিসেবে গ্রহণ করতে পারছে না। নিত্যপণ্যের দাম অনেক বেশি, মানুষের আয় কমে গেছে। দেশের মানুষ অনেক কষ্টে দিন কাটাচ্ছে। সেখানে ঈদের উৎসব পালন করা কষ্টকর হয়ে পড়েছে। অর্থনৈতিকভাবে স্বচ্ছল ও সামর্থবান মানুষেরা যেনো হতদরিদ্রদের পাশে দাঁড়ান। প্রতিবেশি ও আত্মীয়-স্বজনদের প্রতি যেন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সকলে মিলে যেনো ঈদকে আমরা উৎসবমূখর করতে পারি।

এসময় উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম এমপি, সুনীল শুভরায়, আতিকুর রহমান আতিক, জহিরুল আলম রুবেল, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি, ড. নুরুল আজহার শামীম, মাহমুদুর রহমান লিপ্টন, নাজনিন সুলতানা, এডভোকেট জহিরুল হক জহির, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, মোঃ খলিলুর রহমান খলিল, মোঃ মাশরেকুল আজম (রবি), ভাইস চেয়ারম্যান এইচএম শাহরিয়ার আসিফ, জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সামছুল হক, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মানসুর, আনোয়ার হোসেন তোতা, আনিসুর রহমান খোকন, কাজী আবুল খায়ের, সম্পাদকমন্ডলীর সদস্য এমএ রাজ্জাক খান, জহিরুল ইসলাম মিন্টু, আহাদ ইউ চৌধুরী শাহীন, গোলাম মোস্তফা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম সরকার, সুজন দে, আক্তার হোসেন দেওয়ান, এমএ সুবহান, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, শাহজাহান কবির প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com