1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান

আগামীতে এক দফা আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে- ভিপি শহিদুল ইসলাম বাবলু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৩০৬ বার দেখা হয়েছে
বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শেরপুরের খানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার দোয়া মাহফিল ও বর্ধিত সভা  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১এপ্রিল) বিকাল ৫ ঘটিকায় গোপালপুর স্কুল মাঠে খানুপর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃতবিবুর রহমান তবি এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ এর  সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু করা হয়। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও খানপুর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মোঃপিয়ার হোসেন পিয়ার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু।

ভিপি শহিদুল ইসলাম বাবলু বলেন,আমাদের প্রিয় নেতা তারেক রহমান দিন রাত্রী মিলে মাত্র ৪ ঘন্টা ঘুমান এবং তিনি দেশের বিভিন্ন জায়গায় দলীয় শৃংখলার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা দশ দফা দাবি আদায়ের জন্য কর্মসূচি পালন করছি। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং আইনের শাসন নিশ্চিত করতে হবে এবং ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। দাবী আদায় না হলে আগামীতে এক দফা দাবী আদায়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

এছাড়া আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব শফিকুল আলম তোতা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শেরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, শেরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল হাই সিদ্দিকী হেলাল,শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার পুটি, শেরপুর উপজেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ খায়রুল আলম চায়না, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম জাকি, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সোবাহান মাস্টার, সহ- মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ, শেরপুর উপজেলা বিএনপির কার্য নির্বাহী সদস্য নাহিদ রহমান, শুভ,  শেরপুর উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মোঃ গোলাম মোস্তফা আলমগীর, শহর যুবদলের যুগ্ন আহবায়ক আশিকুর রহমান আসিফ, শেরপুর পৌর শ্রমিকদলের সভাপতি ফেরদৌস রহমান মুকুল, ভবানীপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আবু তাহের,  শাহ বন্দেগী ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ শামীম হোসেন, উপজেলা ছাত্রদল নেতা নাসিব ওয়াহিদ প্রান্ত, রিফাত সরকার সহ প্রমূখ নেতৃবৃন্দ।

এছাড়া খানপুর ইউনিয়ন বিএনপির  সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজুল হক,সহ সভাপতি চাঁন মাস্টার, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক লিটন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, খানপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মোসফা কামাল, সিনিয়র যুগ্ন আহবায়ক এরশাদ হোসেন, যুগ্ন আহবায়ক মজনু মিয়া, আব্দুল মোমিন,  শামীম রেজা, কামরুল হাসান সহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com