1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান

১০ দফা আদায়ের কর্মসুচি পালনে শেরপুর উপজেলা বিএনপির প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২০২ বার দেখা হয়েছে
বগুড়া জেলা প্রতিনিধি : তেল,গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাতে আগামী ৮ এপ্রিল রাজশাহী বিভাগের প্রতিটি উপজেলায় কর্মসুচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক ১০ দফা দাবি আদায়ের লক্ষে বগুড়ার শেরপুর উপজেলা বিএনপি কর্তৃক শেরপুর অবস্থান কর্মসুচির জন্য প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(০২ এপ্রিল)  সকাল ১০ ঘটিকায় শেরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে প্রস্তুতি মিটিং শুরু করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু।

ভিপি শহিদুল ইসলাম বাবলু বলেন, দেশের প্রতিটি পন্যের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের মানুষ আজ দিশেহারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত ১০ দফা দাবী আন্দোলনের মাধ্যমে আদায় করে নেব ইনশাআল্লাহ। আগামী ৮ এপ্রিল শেরপুরের কর্মসুচিতে প্রধান অতিথী হিসেবে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা উপস্থিত থাকতে পারেন। তাই প্রতিটি ইউনিয়ন থেকে দলীয় কর্মসুচিতে নেতাকর্মীদের অংশগ্রহন করতে হবে।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি  পিয়ার হোসেন পিয়ার, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন ও শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, সহ-সভাপতি মোনায়েম খান, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিলু, আবু সাইদ, শেরপুর উপজেলা বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ, ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ ও শেরপুর উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, পৌর যুবদলের আহবায়ক শাহাবুল করিম,  যুগ্ন আহবায়ক আবু রায়হান, যুগ্ন আহবায়ক সবাইদুল ইসলাম, ছাত্রদল নেতা ইমরান, স্বাধীন, সাদ্দাম, জাকারিয়া বাকি সহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com