1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান

বগুড়ায় খোকন পার্কে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৫৪ বার দেখা হয়েছে
বগুড়া  জেলা প্রতিনিধি : বগুড়ায় আলী আজম (৫৭) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে শহরের শহীদ খোকন পার্কে এ ঘটনা ঘটে।

আলী আজম বগুড়া সদর উপজেলার বুজুরগ বাড়িয়া এলাকার আব্দুস সামাদ সাকিদারের ছেলে। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা আছে।

বিষয়গুলো নিশ্চিত করেছেন বগুড়া ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন।

পুলিশের এ কর্মকর্তা জানান, শহীদ খোকন পার্ক থেকে কিছু কলেজ ছাত্র আলি আজমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এই সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলি আজমের মুখ থেকে গ্যাস জাতীয় ওষুধের গন্ধ আসছিল। তবে ময়নাতদন্ত শেষেই তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com