1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

মিয়ানমারে কী ঘটছে কিছুই জানেন না কারাবন্দি সু চি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর সোমবার প্রথমবারের মত আদালতে হাজির হন। রাজধানী নেপিডোতে ওই শুনানি দ্রুত স্থগিত হয়ে যায়।

সেনা অভ্যুত্থানের পর মিয়ানমারে গণতন্ত্রপন্থীদের আন্দোলন সেনাবাহিনী নিষ্ঠুরভাবে দমন করছে। একটি পর্যবেক্ষক গোষ্ঠী এএপিপির হিসেব অনুযায়ী, এ পর্যন্ত অন্তত আটশো লোক নিহত হয়েছে এবং বন্দী করা হয়েছে আরও প্রায় চার হাজার। খবর বিবিসির।

কিন্তু এসব তথ্য কারাবন্দি অবস্থায় সু চি জানতেনই না। রাষ্ট্রীয় নিরাপত্তা আইন লঙ্ঘনসহ তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ দায়ের করা হয়েছে। শুনানির আগে সোমবার প্রথমবারের মতো তাকে তার আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়।

সেসময় তিনি আইনজীবীদের বলেন, জনগণ যতদিন চাইবে তার রাজনৈতিক দলের অস্তিত্ব ততদিন থাকবে। সামরিক সরকার অং সান সু চির দল ভেঙ্গে দেওয়ার হুমকি দিয়েছে।

ক্ষমতাচ্যুত হওয়ার পর গত ১৬ সপ্তাহ ধরে তিনি গৃহবন্দী অবস্থায় আছেন। মিয়ানমারের সামরিক বাহিনী অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির বিরুদ্ধে গত বছরের নভেম্বরের নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে। তবে স্বাধীন নির্বাচন পর্যবেক্ষকদের মত হচ্ছে- এই নির্বাচন মোটামুটি অবাধ এবং নিরপেক্ষ ছিল। অং সান সুচির বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হয়।

অং সান সুচির বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে রয়েছে বেআইনিভাবে ওয়্যারলেস রেডিও আমদানি এবং করোনাভাইরাসের নিয়ম ভঙ্গ করা। শুনানি স্থগিত হওয়ার আগে তাঁকে সোমবার আইনজীবীদের সঙ্গে ৩০ মিনিট কথা বলার সুযোগ দেয়া হয়।

আইনজীবীরা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন বলেই মনে হয়েছে, তবে গৃহবন্দী অবস্থায় তিনি গণমাধ্যমের কোন খবর পাচ্ছেন না। দেশের ভেতর কী হচ্ছে, সেটা নিয়েও তিনি খুব কমই জানেন।

তার আইনজীবী জানান, অং সান সুচি বলেছেন- আমাদের দল জনগণের মাঝ থেকে গড়ে উঠেছে, কাজেই যতদিন মানুষ এটি সমর্থন করবে, ততদিন এই দল টিকে থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com