1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

নায়করাজ রাজ্জাকের জন্মদিন আজ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৩৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের জন্মদিন আজ। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। পরে ১৯৬৪ সালে ঢাকায় আসেন। এরপর ঢালিউডের সিনেমায় প্রতিষ্ঠা পান।

খ্যাতিমান পরিচালক জহির রায়হানের ‘বেহুলা’ চলচ্চিত্রে নায়ক হিসেবে প্রথম অভিনয় করেন রাজ্জাক। বেহুলায় সুচন্দার বিপরীতে অভিনয় করেন তিনি। সেই থেকে শুরু করে কয়েকশ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ষাটের দশক থেকে প্রায় ছয় দশক বাংলাদেশের চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেন এ শক্তিমান অভিনেতা।

নায়করাজ রাজ্জাক একাধারে ছিলেন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। তিনি কয়েকশ সিনেমায় অভিনয় করেছেন। নায়করাজ একাধিকবার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চলচ্চিত্রের জন্য আজীবন সম্মাননা, স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের সিনেমার পাশাপাশি কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন এই নায়ক। দুই বাংলায়ই তাই তুমুল জনপ্রিয় তিনি।

রাজ্জাক বিচিত্র ধরনের চলচ্চিত্র ও চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে রংবাজ, অনন্ত প্রেম, ছুটির ঘণ্টা, ওরা এগারো জন, নীল আকাশের নিচে, অভিযান, জীবন থেকে নেয়া, স্মৃতিটুকু থাক, অশ্রু দিয়ে লেখা, আলোর মিছিল, ময়নামতি, স্বরলিপি, অবুঝ মন, বাবা কেন চাকর প্রভৃতি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com