1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

আরব দেশগুলো গাজা যুদ্ধের শেষ দিন পর্যন্ত নীরব ছিল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ মে, ২০২১
  • ২৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গাজা যুদ্ধের শেষ দিন পর্যন্ত আরব দেশগুলো নীরব ছিল বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের ঐক্য ও সংহতি এবং প্রতিরোধ আন্দোলনে তাদের দৃঢ় মনোবলের কারণে তারা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিশাল বিজয় অর্জন করেছে।

শনিবার তেহরানে এক বক্তৃতায় ইরানি প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবর ইরনার।

রুহানি বলেন, বেশিরভাগ মুসলিম দেশ এই সংঘর্ষে ইতিবাচক ভূমিকা ও পক্ষ নিয়েছে। কিন্তু আরব বিশ্বের জনগণ কিছু সুনির্দিষ্ট আরব দেশের পক্ষ থেকে আরো সক্রিয় ভূমিকা আশা করেছিল। কিন্তু এসব দেশ গাজাবাসীর ওপর ইসরাইলের ভয়াবহ পাশবিক হামলার শেষ দিন পর্যন্ত পরিপূর্ণ নীরবতা অবলম্বন করেছে।

প্রেসিডেন্ট রুহানি বলেন, সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষও সাম্প্রতিক সংঘর্ষের সময় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও সংহতি ঘোষণা করেছে। কিন্তু দুঃখজনকভাবে কিছু পশ্চিমা শাসকগোষ্ঠী শ্রোতের বিপরীতে গিয়ে দখলদার ইহুদিবাদী ইসরাইলের পক্ষ নিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com