1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাদেশ থেকে এ বছর হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চলতি বছরে বাংলাদেশের হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বলে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন।

আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।

সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী জানান, ২০০৯ সালে বাংলাদেশের হজযাত্রীর কোটা ছিল ৫৮ হাজার ৬২৮ জন। ২০১৯ সালে তা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জনে বৃদ্ধি পেয়েছিল।

কিন্তু করোনা পরিস্থিতির কারণে ২০২২ সালে অন্যান্য দেশের মতো বাংলাদেশকে সীমিত পরিসরে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রীর কোটা দেওয়া হয়েছিল।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সার্বিক বিবেচনায় ২০০৯ সাল থেকে ২০২৩ পর্যন্ত হজযাত্রীর কোটা ১৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এটা বর্তমান সরকারের সাফল্যের একটি বড় মাইলফলক বলে উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com