1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
একুশের প্রথম প্রহরে দাউদকান্দি শহীদ মিনারে ড. খন্দকার মারুফ হোসেনের শ্রদ্ধাঞ্জলি প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমিরের শ্রদ্ধা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: একুশের প্রথম প্রহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর শ্রদ্ধাঞ্জলি কেন্দ্রীয় শহীদ মিনার-এ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা রমজানে বাজারে স্বস্তি ফেরাতে বিএনপির নজরদারি: দাউদকান্দি-মেঘনায় মনিটরিং সেল গঠন একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ‘একুশের চেতনায় গণতন্ত্র সুসংহত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’ — তারেক রহমান পল্লবীতে আমিনুল হকের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু রমজানকে ঘিরে ঢাকা-৬ এ ১০ দিনের অ্যাকশন প্ল্যান ঘোষণা জনপ্রত্যাশা পূরণে ইশতেহার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সংসদ অধিবেশন শুরু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন ও বছরের প্রথম অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকাল ৪টায় এ অধিবেশন শুরু হয়।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার বিকাল ৩টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতাসহ কমিটির সদস্যরা।

সংবিধান অনুযায়ী, বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। সে অনুযায়ী, অধিবেশনের শুরুতে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে তার এই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা হবে। সবশেষে জাতীয় সংসদ কর্তৃক ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হবে।

রাষ্ট্রপতির ভাষণের আগে আইনমন্ত্রী আনিসুল হক ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২ (অধ্যাদেশ, ২২ (অধ্যাদেশ নং-১, ২০২২) উত্থাপন করেন। এরপর শোক প্রস্তাব আনা হয়।

এদিকে অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন স্পিকার। তারা হলেন- রমেশ চন্দ্র সেন, একেএম শাজাহান কামাল, ইউসুফ আবদুল্লাহ হারুন, কাজী ফিরোজ রশীদ ও সালমা চৌধুরী। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদ অধিবেশনের বৈঠকের সভাপতিত্ব করবেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী ৫ জানুয়ারি বিকাল ৪টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হবে। গত ৬ নভেম্বর সংসদের ২০তম অধিবেশন সমাপ্ত হয়।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, এ অধিবেশনে ১৭টি বিল উত্থাপিত হতে পারে। এ বিলগুলোর মধ্যে অন্তত ৭ থেকে ৮টি বিল পাস হতে পারে। গত ২০তম অধিবেশনে পাস না হওয়া ১০টি বিল জমা রয়েছে। নতুন ৭টি বিল জমা পড়েছে বলে আইন শাখা জানিয়েছে।

অন্যদিকে অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com