1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন আর নেই

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী সুমিত্রা সেন আর নেই। মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন গায়িকা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে ভীষণ ঠাণ্ডা লাগিয়ে ফেলেন সুমিত্রা সেন। এর ফলে জ্বরের সঙ্গে বুকে সর্দি বসে অবস্থার অবনতি হয়। এর পর তাকে ২১ ডিসেম্বরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে ব্রঙ্কো-নিউমোনিয়া ধরা পড়ে। সোমবার তাকে বাড়ি আনা হয়।

মঙ্গলবার সকালে গায়িকা শ্রাবণী সেন তার মায়ের প্রয়াণের খবর সোশ্যাল মিডিয়ায় জানান। তিনি লেখেন- আজ ভোরে মা চলে গেল।

আগামী মার্চ মাসেই তিনি ৯০ বছর পূর্ণ করতেন। তার আগেই চলে গেলেন গায়িকা। সোমবার শ্রাবণী সেন সংবাদমাধ্যমকে তার মায়ের স্বাস্থ্যের বিষয়ে বলেন, ‘বয়সটা তো একটা কারণ। ভালো নেই মা। মোটামুটি আছেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলেই তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।’

সুমিত্রা সেনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীতজগতে। গভীর শোক প্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক শোক বার্তায় লিখেছেন, ‘বিশিষ্ট সংগীত শিল্পী সুমিত্রা সেনের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। রবীন্দ্র সংগীতের অগ্রগণ্য শিল্পী সুমিত্রা সেন দীর্ঘ কয়েক দশক ধরে নিজস্ব গায়কীতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। প্রশিক্ষক হিসেবে তিনি অগণিত গুণমুগ্ধ শিক্ষার্থী রেখে গেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাকে ২০১২ সালে সংগীত মহাসম্মান প্রদান করেন। সুমিত্রা সেনের সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক ছিল। তার প্রয়ানে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হলো। আমি সুমিত্রাদির দুই কন্যা ইন্দ্রানী ও শ্রাবণী এবং সুমিত্রাদির পরিবার পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

রবীন্দ্র সঙ্গীতের দুনিয়ার অতি পরিচিত নাম সুমিত্রা সেন। তার দুই মেয়ে- ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেনও বাংলার সঙ্গীত জগতে ছাপ ফেলেছেন। মায়ের পথে হেঁটে রবীন্দ্র সঙ্গীত চর্চাই করে গিয়েছেন ছোট মেয়ে শ্রাবণী সেন, ইন্দ্রাণী সেন অবশ্য সব ধরনের গানেই নিয়েই ছাপ রেখেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com