1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৫৩ বার দেখা হয়েছে

দিবসটি উপলক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। রোববার বেলা ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ছাত্রসমাবেশ করা হবে। সোমবার ছাত্রদলের প্রতিটি জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিটে ছাত্রসমাবেশ করবেন সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, আমাদের আদর্শিক মা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসবিচ মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী কারাবন্দি। যার কারণে ছাত্রদলের বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকী বর্জন করেছি।

১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন।

আশির দশকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা এর পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে দেখা গেছে সংগঠনটিকে।

চলতি বছরের ১৭ এপ্রিল কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

আংশিক কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন রাশেদ ইকবাল খান, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। পরে ১১ সেপ্টেম্বর ৩০২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে ছাত্রদল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com