1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বদেশের মুক্তির পতাকাবাহী সংগঠন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের ফিনিক্স পাখি, উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে অন্যতম অগ্রদূত, আগামীর সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীর আশার আলো, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কর্মসূচিতে রয়েছে-

১. আগামী ১ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৯টায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিট কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।

২. সকাল ১০টায় সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করবেন ছাত্রদল কেন্দ্রীয় নেতারা।

৩. দুপুর ১টায় ছাত্রদলের উদ্যোগে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশ।

৪. পরদিন ২ জানুয়ারি ছাত্রদলের প্রত্যেকটি জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন এবং সমাবেশে কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিদের উপস্থিতি।

বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ঘোষিত কর্মসূচি যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পালনের জন্য সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com