1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

আওয়ামী লীগের সম্মেলনে কাদের সিদ্দিকী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। এর মধ্য দিয়ে ‘স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রা’ শুরু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরইমধ্যে সম্মেলনে যোগ দিয়েছেন বিভিন্ন কূটনৈতিক, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক নেতারা।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীও সম্মেলনে যোগ দিয়েছেন।

এছাড়াও জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরসহ ১৪ দলের শীর্ষ নেতারা সম্মেলনে যোগ দিয়েছেন।

সম্মেলনে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আখতার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর, ১৪ দলের নেতা ডা. শাহাদাত হোসেন, জাকির হোসেন, ইসমাইল হোসেন, ডা. ওয়াজেদুল ইসলাম খান, অসিত বরণ রায়, ডা. দিলিপ বড়ুয়া প্রমুখ যোগ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com