1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন

আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : ডিএমপি কমিশনার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপি গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন।

সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সারা দেশ থেকে আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে যোগদান করবেন উল্লেখ করে সাংবাদিকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা জানেন, অনেকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবননাশের চেষ্টা করা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গেছেন। এজন্য আমরা তার নিরাপত্তাকে সব সময় সর্বাধিক গুরুত্ব দিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি।’

তিনি বলেন, ‘আগামীকালের জাতীয় সম্মেলন উপলক্ষে প্রত্যেকটা গেটে আর্চওয়ে গেট স্থাপন করা হয়েছে। ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করানো হচ্ছে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সিসিটিভি ক্যামেরাগুলো রিয়েল টাইম মনিটরিং করা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খ. মহিদ উদ্দিন, যুগ্ম ও উপ-পুলিশ কমিশনারগণ এ সময় উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com