1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন

যে পাঁচ সবজি খেলে হার্ট ভালো থাকে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৪০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : হার্টের অসুখ এমনই একটি বিষয় যে বাইরে থেকে আগেভাগে বোঝা যায় না। তবে সচেতনতার মাধ্যমে এই রোগ থেকে দূরে থাকা সম্ভব। তা না হলে হার্টের অসুখের কারণে হতে পারে মৃত্যুও।

শরীরের ক্ষতিকর কোলেস্টেরল বাড়লে তা রক্তনালীর ভেতর জমতে পারে। তখন দেখা দিতে পারে গুরুতর সমস্যা। এমন অবস্থায় শরীরে ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতে হবে।

এ কোলেস্টেরল বৃদ্ধি পেলে শরীর নানাভাবে উপকৃত হয়। এটি হার্টের অসুখের ঝুঁকি কমায়। ভালো কোলেস্টেরল বাড়াতে হলে খেতে হবে কিছু খাবার। বিশেষ করে কিছু সবজি। এই সবজিগুলো হার্টের জন্য উপকারী। চলুন তবে জেনে নেয়া যাক কোন সবজি খেলে হার্ট ভালো থাকে সে সম্পর্কে-

বিট :

উপকারী একটি সবজি হলো বিট। এ সবজিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। উপকারী সবজি বিটে আছে যথেষ্ট পরিমাণ বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন শরীরের জন্য উপকারী কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতে সাহায্য করে। তাই হার্ট ভালো রাখার জন্য নিয়মিত বিট খেতে পারেন।

বেগুন :

বেগুনে আছে নানা উপকারিতা। এতে থাকে অ্যান্থোসায়ানিন নামক একটি যৌগ। এ যৌগ বাড়িয়ে দিতে পারে এইচডিএল কোলেস্টেরল। তাই হার্ট ভালো রাখতে চাইলে নিয়মিত পাতে রাখতে পারেন বেগুন। তবে অবশ্যই ডুবো তেলে ভাজা বেগুনি নয়। খেতে হবে স্বাস্থ্যকর উপায়েই।

মটরশুঁটি :

হার্ট ভালো রাখতে হলে নিয়মিত মটরশুঁটি খেতে হবে। এতে আছে পর্যাপ্ত ভিটামিন বি৩ বা নিয়াসিন। এ ভিটামিন উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধিতে কাজ করে। তাই পাতে মটরশুঁটি রাখার চেষ্টা করুন। এতে সুস্থ থাকা সহজ হবে। সেই সঙ্গে দূরে থাকবে হার্টের বিভিন্ন অসুখও।

পালংশাক :

এটি সবজি নয় ঠিকই তবে শাকের মধ্যে খুবই উপকারী। সবুজ এ শাকে আছে খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট। পালংশাকে থাকা বিভিন্ন উপকারী উপাদান শরীরের উপকারী কোলেস্টেরল ও ক্ষতিকর কোলেস্টেরলের মধ্যে ভারসাম্য রাখতে কাজ করে। তাই নিয়মিত পালংশাক খাওয়ার অভ্যাস করুন। এটি হার্ট ভালো রাখতে কাজ করে।

টমেটো :

রঙিন এ সবজি খেতে পছন্দ করেন নিশ্চয়ই? টমেটো অনেক উপকারী একটি সবজি। এ সবজিতে থাকে পর্যাপ্ত বিটা ক্যারোটিন রয়েছে। সেই সঙ্গে আছে ভিটামিন বি৩। এ ভিটামিন শরীরের জন্য উপকারী কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তবে প্রয়োজনের চেয়ে বেশি টমেটো খাওয়া ঠিক নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com