1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ১৫ শ্রমিক নেতাকে মে সম্মাননা দিল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন

আর্জেন্টিনার গোলে উচ্ছ্বাস করতে গিয়ে ব্রিজের ওপর পড়ে যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আর্জেন্টিনার দ্বিতীয় গোলে উচ্ছ্বাস প্রকাশের সময় নির্মাণাধীন বেইলি ব্রিজের ওপর পড়ে যশোরের ঝিকরগাছায় এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাত ১০টার দিকে ঝিকরগাছার বঙ্গবন্ধু পৌর পার্কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন (২৫) ঝিকরগাছা পৌরসভার কাটাখাল এলাকার আসলাম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বিশ্বকাপ ফুটবল ফাইনাল দেখার জন্য কাটাখালের দুই ব্রিজের মাঝে বঙ্গবন্ধু পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়। আর্জেন্টিনা দ্বিতীয় গোল দেওয়ার পর সেখানে দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। এসময় রাকিব পা পিছলে পার্কের ঢালু পাড় থেকে নীচে নির্মাণাধীন একটি বেইলি ব্রিজের ওপর পড়ে যান। এসময় তার পিঠে একটি রড বিধে যায়। গুরুতর অবস্থায় স্থানীয় তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আর্জেন্টিনার গোলে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে নির্মাণাধীন ব্রিজের ওপর পড়ে পিঠে রড বিঁধে রাকিবের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com