1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

আওয়ামী লীগের অপরাজনীতি থেকে বিদেশীরাও নিরাপদ নয় : বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৩০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী দুঃশাসনের আর অপরাজনীতি থেকে বাংলাদেশের কেউ তো নয়ই; এমনকি বিদেশীরাও নিরাপদ নয় বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

প্রিন্স অভিযোগ করেন, হৃদরোগ, ডায়েবেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত কারান্তরীণ বিএনপির নেতাকর্মীদের ওষুধ সরবরাহে বাধা দেয়া হচ্ছে। তাদের প্রয়োজনীয় কাপড় চোপড় দিতে দেয়া হচ্ছে না। পরিবারের পক্ষে থেকে দেখা করতে গেলে, দেখা করতে দেয়া হচ্ছে না। কারাবন্দী নেতাদের সাথে খারাপ আচরণ করা হচ্ছে। বন্দীদের ডিভিশন দেয়া হচ্ছে না। যা কারা রীতি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সরকারের নির্দেশে এমন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হেনস্তার বিষয়ে এমরান সালেহ বলেন, এটি দুঃখজনক। আওয়ামী দুঃশাসনের যে অপরাজনীতি, তা থেকে বাংলাদেশের কেউ তো নয়ই; এমনকি বিদেশীরাও আজকে নিরাপদ নয়। এই ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

তিনি বলেন, এ ঘটনা মধ্যে দিয়ে বিদেশে দেশের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুন্ন হবে। বাংলাদেশের যে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, মানবাধিকার নেই, এখানে যে একটা অপশাসন চলছে তা ফুটে উঠবে।

তিনি আরো বলেন, বিএনপির নিখোঁজ এক নেতার বাসায় খোঁজ নিতে গেলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে সেখানে হেনস্তা করা হয়েছে। এর আগেও মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িতে মোহাম্মদপুরে গভীর রাতে হামলা চালানো হয়েছিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা কাজী আবুল বাশার, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, কাজী রওনাকুল ইসলাম টিপু, আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com