1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ?

অফিস তল্লাশি নিয়ে বিএনপি বাড়িয়ে বলছে : তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২৮৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অফিসে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশিকে বিএনপি বাড়িয়ে বলছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিক মোতাহার হোসেন সম্পাদিত ‘বঙ্গবন্ধুর তিন প্রজন্মের রাজনীতি’ ও ২টি জীবনীগ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

চারদিন পর সোমবার বিএনপি অফিস খুলে দিয়েছে পুলিশ। বিএনপির নেতারা অফিস দেখে বলেছে, এই অফিস আইন-শৃঙ্খলা বাহিনী এমনভাবে তছনছ করেছে যা ৭১ সালের পাকবাহিনীও এ ধরনের নৃশংসতা করেনি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ড. হাছান মাহমুদ বলেন, ‘যে অফিসে তাজা বোমা পাওয়া গেছে সে অফিসে তো তন্ন তন্ন করে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি করবে, এটা খুবই স্বাভাবিক।’

‘বোমার সঙ্গে সেখানে কোনো গ্রেনেড আছে কি না, সেটি দেখতে যাওয়া বা অন্যান্য কোনো কিছু আছে কি না, মরণাস্ত্র আছে কি না, সেটি জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার ফটোর বাক্সের ভেতর ঢুকিয়ে রেখেছে কি না, সেটা তো আইনশৃঙ্খলা বাহিনীকে দেখতেই হয়’ -যোগ করেন তথ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী তদন্তের স্বার্থে সেখানে তল্লাশি চালিয়েছে এবং সেই তল্লাশিকে তারা (বিএনপি) যেভাবে অতিরঞ্জিত করে বলছে, আসলে ১০ ডিসেম্বর তারা প্রচণ্ড ফ্লপ করেছে। যে হাঁকডাক দিয়ে তারা সমাবেশের ডাক দিয়েছিল সেটার তুলনায় কিছুই করতে পারেনি। ১০ লাখ মানুষের সমাবেশ করবে বলে বড়জোর ৫০ হাজার মানুষের একটি সমাবেশ করেছে, তাও একটি গরুর হাটের ময়দানে। সেই কারণে মুখ রক্ষার জন্য এখন নানা ধরনের অভিযোগ-অনুযোগ উপস্থাপন করার চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com