1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

দশমিনায় বিয়ের দাবিতে পাঁচ সন্তানের মায়ের অনশন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৩১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পটুয়াখালীর দশমিনায় বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ীতে অবস্থান নিয়েছে পাঁচ সন্তানের এক জননী। ওই নারীর নাম মোসাঃ মুক্তা বেগম (৩৫)। এমন ঘটনা প্রকাশের পর থেকে উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের মৃধা বাড়ীতে উৎসুক মানুষে ভীড় জমে। তবে বৃহস্পতিবার থেকে ওই নারীর সন্ধান মিলছেনা।

স্থানীয়রা জানান, স্বামীর চট্টগ্রামে চাকুরির সুযোগে প্রতিবেশি মোঃ দলু উদ্দিনের ছেলে রুবেল মৃধার সাথে পরকীয়ায় জড়িয়ে পরে মুক্তা। রুবেল পটুয়াখালী সরকারী কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। কিছু দিন না যেতেই রুবেল-মুক্তা ওই ইউনিয়নের আমতলা বাজারের ভাড়া বাসায় একই সাথে বসবাস শুরু করেন। এতে মুক্তা গর্ভবতী হয়ে পড়েন। কিন্তু রুবেলের অনুরোধে দুই মাসের ভ্রুন নষ্ট করে দেয় মুক্তা। এ সম্পর্কের সূত্র ধরে মুক্তা রুবেল মৃধা’র বাড়ীতে অবস্থান নেয় এবং অনশন শুরু করে। এসময় রুবেলের পরিবারের কাছে মুক্তা বিয়ের দাবি জানায়। এসময় রুবেল মৃধার পক্ষ নিয়ে ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ আমিনুল ইসলাম মুক্তা ও তার স্বামী সবিরকে ভয়-ভীতি দেখায়।

পরদিন সকালে মুক্তার স্বামী সবির রুবেল মৃধার বাড়ীতে গিয়ে স্ত্রীকে নিজ বাড়ীতে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়। এরপর থেকেই মুক্তা নিখোঁজ হয় বলে দাবি করেন স্থানীয়রা। এরপর উধাও হয় প্রেমিক রুবেল মৃধাও।

রুবেলের মা রোমেনা বেগম বলেন, ছেলেকে ওই পথ থেকে ফিরে আসতে অনুরোধ করেছি, কিন্তু শোনেনি। এ প্রসঙ্গে যুবলীগ নেতা আমিনুল ইসলাম বলেন-আমার বিরুদ্ধে অপপ্রচার করছে একটি মহল। এ বিষয় আমি কিছুই জানিনা ।

দশমিনা থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দীন বলেন, ঘটনাটি আমার জানা নেই । এ বিষয় কোন অভিযোগ পাইনি, আমি এখনই ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com