1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ?

রাতেই ভরে গেছে গোলাপবাগ মাঠ, সড়কে যানজট

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকার গোলাপবাগ মাঠে গণসমাবেশ করার অনুমতি পেয়েই সেখানে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বিকাল থেকে মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। সময় যত বাড়ছে নেতাকর্মীদের সমাগমও বেড়ে চলেছে।

এ রিপোর্ট লেখার সময় রাত ৮টা পর্যন্ত গোলাপবাগ মাঠ ও চারপাশের সড়কগুলো লোকেলোকারণ্য দেখা গেছে। নেতাকর্মীদের ভিড়ে সড়কে যানজট সৃষ্টি হয়েছে। মাঠের ভেতর ও সড়কে নেতাকর্মীরা খণ্ড খণ্ড হয়ে মিছিল করছেন।

সমাবেশের মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্যাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ দলীয় নেতৃবৃন্দ মাঠে রয়েছেন।

এদিকে গোলাপবাগ মাঠের পশ্চিম পাশে সমাবেশের মঞ্চ তৈরির কাজ শুরু করেছেন শ্রমিকরা। মাঠে ৪টি ফটক রয়েছে। এ ফটক দিয়েই প্রবেশ ও বের হওয়া যাবে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন জেলার নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে পৌছেঁছেন। ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করতে এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

তবে সমাবেশে আসার পথে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অনেক নেতাকর্মী। ঢাকার বাইরে থেকে আসা অনেকে আটক হয়েছেন বলেও অভিযোগ করেছেন।

চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন জানান, সড়কে বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে সমাবেশস্থলে এসেছি।

ঝিনাইদহ মহেশপুর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা রতন জানান, ২৬টি মিথ্যা মামলায় আমাকে ৫/৬ বার জেল খাটতে হয়েছে। দেয়ালে পিঠ ঠেকে গেছে। সম্মেলন সফল করতে এক সপ্তাহ আগে ঢাকায় এসেছি। আসার সময় বহু হয়রানির শিকার হয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com