1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন

নির্বাচনে জালিয়াতির কথা শুধু বাংলাদেশে না, যুক্তরাষ্ট্রেও বলা হয় : সেতুমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশে কাজ করা কূটনীতিকদের অযাচিত মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের যেকোনো ইস্যুতে অযাচিত মন্তব্য বা হস্তক্ষেপ করবেন না। নির্বাচনে জালিয়াতি হয়েছে এই কথা শুধু বাংলাদেশে বলা হয় না, যুক্তরাষ্ট্রেও বলা হয়। সেখানে এখনো আরেকপক্ষ নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ করে যাচ্ছে।

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে অভ্যর্থনা উপকমিটির প্রস্তুতি সভায় একথা বলেন সেতুমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ওবায়দুল কাদের আরও বলেন, বন্ধুত্বটা নষ্ট করবেন না। যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চায় বাংলাদেশ। বাংলাদেশের আদালত পাড়া নিয়ে কথা বলেন- নিজের দেশের কী অবস্থা। আয়নায় নিজেদের চেহারা আগে দেখুন। কারও ফরমায়েশ কারও হস্তক্ষেপ শেখ হাসিনা শুনবেন না। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com