1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ?

পিছু হটব না, প্রয়োজনে জীবন দেব : নুর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সরকারবিরোধী লড়াইয়ে আমরা পিছু হটব না, প্রয়োজনে জীবন দেব বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সাতটি দলের জোট গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নুর বলেন, বিএনপির শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ যে তাণ্ডব চালিয়েছে তা একাত্তর সালে পাকিস্তানিরাও চালায়নি। যদি আমরা রাজনৈতিক ঐক্য গড়ে তুলে রাস্তায় নামতে না পারি, তাহলে কেউ রেহাই পাবেন না।

তিনি বলেন, পুলিশ যদি বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে, ককটেল নিয়ে বোমার নাটক করতে পারে, তাহলে বাকিরা কিন্তু ফুঁ দিলেই উড়ে যাবে।

নুর বলেন, রাজপথে নামাই এখন চূড়ান্ত কাজ। যে লড়াই শুরু হয়েছে, তা বিএনপির মধ্যে সীমাবদ্ধ নেই। এ লড়াই আমাদের বাঁচা-মরার লড়াই। আমরা পিছু হটব না। জীবন দিতে হয় জীবন দেব। যদি বাঁচতে হয়, লড়াই-সংগ্রাম করেই বাঁচব।

এ সময় সরকারবিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান গণ অধিকার পরিষদের সদস্যসচিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com