1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন

বিএনপি অফিসে ককটেল নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চাল, ডালের বস্তা এবং লাকড়ির আড়ালে বিএনপি কার্যালয়ে ককটেল আনা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েছে পুলিশ।

আগামী শনিবার ঢাকায় বিএনপির সমাবেশের তিনদিন আগে নয়াপল্টনে জড়ো হলে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত ও ২২ জন আহত হন। এরপর বিএনপি কার্যালয়ে পুলিশ অভিযান চালায়। অভিযান চলার মধ্যে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চাল, ডালের বস্তায় ভরে ককটেল আনা হয়েছে। ওইখানে বিএনপি অফিস থেকে ককটেল বিস্ফোরণ হয়েছে। এখানে খাবার ও চাল, ডাল, লাকড়ি জমা করা হয়েছে বলে শুনেছি।

ডিএমপি কমিশনার বলেন, উনাদের সমাবেশ ১০ ডিসেম্বর। ‘আজ তো অফিস দিবস। এরপরও বিএনপির লোকজন নয়াপল্টনে গুরুত্বপূর্ণ সড়ক দখল করেছে। যানবাহন চলাচলের বিঘ্ন ঘটিয়েছে। আজকে কোনো সমাবেশ নেই। অথচ এখানে তারা জমায়েত হবেন। এটাতো আমি মনে করি আইনানুগভাবে তারা কাজ করেননি। কোনোভাবেই নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com