1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভী আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে আটক করে প্রিজনভ্যানে উঠিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

এ ছাড়া বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, আবদুস সালাম, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকনসহ অসংখ্য নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি বিএনপির।

এদিকে বিকেলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ। এ সময় বিএনপির অনেক নেতাকর্মী কার্যালয়ের ভেতরে দরজা লাগিয়ে অবস্থান নিতে দেখা যায়।

এর আগে, এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজধানীর নয়াপল্টনে বিএনপি কোনোভাবেই সমাবেশ করতে পারবে না।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জননিরাপত্তা ও জনদুর্ভোগের কথা চিন্তা করেেই রাস্তার ওপর জনসভার অনুমতি দেওয়া হবে না। আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি চাইলে সোহরাওয়ার্দী উদ্যান বা বড় কোনো মাঠে সমাবেশ করতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com