1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

ইসরায়েলের দম্ভ চূর্ণ করে দিয়েছে ফিলিস্তিনিরা’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১১ দিন ভয়াবহ হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। মিশরের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরায়েল ও ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির পর ফিলিস্তিনের সর্বত্র চলছে বিজয় মিছিল।

যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পরপরই গাজা, পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনের বিভিন্ন শহরের মানুষ রাস্তায় নেমে আসেন। আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে আকাশ। তবে ইসরায়েলি বাহিনীকে যুদ্ধবিরতিতে বাধ্য করা হামাসের জন্য বিজয়ের সামিল বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পররাষ্ট্র রাজনীতি বিষয়ক প্রধান খালেদ মিশ’আল বলেছেন, অবরুদ্ধ গাজাভিত্তিক ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর দম্ভ এবং ভাবমর্যাদাকে চূর্ণ করে দিয়েছে। ফিলিস্তিনের আল-আকসা টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

হামাসের শীর্ষ পর্যায়ের এই নেতা আরো বলেন, ফিলিস্তিনিদের নতুন ইন্তিফাদার কারণে আল-কুদসের জনগণ বুক ভরে নিশ্বাস নিতে পারছেন এবং যখন আল-কুদসের জন্য জেগে উঠেছে তখন গাজা উপত্যকা অসম্ভবকে সম্ভব করেছে।

হামাসের শীর্ষ পর্যায়ের নেতা আরো বলেন, অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর এবং আল-কুদস শহরের জনগণকে ঘুরে দাঁড়ানো প্রয়োজন এবং ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে এই গণজাগরণ অব্যাহত রাখতে হবে।

গত ১১ দিন ভয়াবহ ইসরায়েলের বিমান হামলায় ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বিশাল এলাকা। অন্যদিকে, ইসরায়েল এবং গাজার নিয়ন্ত্রণকারী হামাসের মধ্যে চতুর্থবারের এই যুদ্ধে ফিলিস্তিনিরাও কম জবাব দেয়নি। হামাসের রকেট হামলায় প্রাণ গেছে ১২ ইসরায়েলের। সূত্র : পার্সটুডে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com