1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান

বাসা ঘেরাও করে গণসমাবেশ দমানো যাবে না: মির্জা আব্বাস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাসা ঘেরাও করে ১০ ডিসেম্বর আমাদের গণসমাবেশ দমানো যাবে না। সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহজাহানপুরে তার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মির্জা আব্বাস বলেন, সকাল থেকে তার শাহজাহানপুরের বাসা ঘিরে রাখে পুলিশ। ওই সময় বাসায় নেতাকর্মীদের নিয়ে ঘরোয়া প্রস্তুতি সভা চলছিল। পুলিশি ঘেরাওয়ে এসময় আতঙ্কিত হয়ে পড়েন নেতাকর্মীরা। আতঙ্কে অনেকে বাসা থেকে বের হয়ে যেতে চাইলে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে তল্লাশি চৌকি, নেতাকর্মীদের গ্রেফতার হয়রানি, আমার বাসা ঘেরাও সবই একইসূত্রে গাঁথা। বাসা ঘেরাও করে ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ দমানো যাবে না। সমাবেশ বানচাল করতে ভয় পেয়ে সরকার এসব করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com