1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৮৪ বার দেখা হয়েছে

আজ শনিবার ঢাবি ছাত্রলীগের সম্মেলন শেষে এ ঘোষণা দেন কেন্দ্রীয় ছাত্রলীগসভাপতি আল নাহিয়ান খান জয়।

তিনি বলেন, ‘আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন সফল হয়েছে, স্বার্থক হয়েছে। সনজিত এবং সাদ্দামের নেতৃত্বে ঢাবি ছাত্রলীগ ঐক্যবদ্ধ ছিল। শিক্ষার্থীদের পাশে থেকে, নিরলস পরিশ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে সুসংগঠিত করেছে তারা। শিক্ষার্থীদের সব ন্যায্য দাবিতে পাশে থেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আজকের এই সম্মেলনের মাধ্যমে তাদের সফল কার্যক্রমের সমাপ্তি ঘটল। একইসঙ্গে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করছি।’

এর আগে ২০১৮ সালের ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরে ওই বছরের ৩১ জুলাই সনজিত চন্দ্র দাসকে ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ সাড়ে চার বছর পর ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের বিলুপ্তি ঘোষণার মধ্য দিয়ে তাদের এই কমিটি ভাঙল।

এদিকে আজকের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘চিন্তার কোনো কারণ নেই। আগামী ৬ ডিসেম্বর ছাত্রলীগের জাতীয় সম্মেলনের পর কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং মহানগরের (উত্তর-দক্ষিণ) কমিটি ঘোষণা করা হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com