1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু: রাজনীতির ছন্দপতন পেরিয়ে নতুন দায়িত্বে প্রত্যাবর্তন জনসম্পৃক্ততার রাজনীতি না হলে ঢাকার মুক্তি নেই সংরক্ষিত নারী আসন: ১১টি পেতে পারে জামায়াত, জোটে আরও ২—চলছে মনোনয়ন আলোচনা সেনানিবাসে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পদোন্নতিপ্রাপ্ত দুই জেনারেলকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দাউদকান্দিতে সাংবাদিক ফরহাদ আহমেদ প্রধানের ওপর হামলা, অভিযোগ দায়ের—তদন্তে পুলিশ ফ্যামিলি কার্ড কর্মসূচি আসছে: দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবার পাবে বেশি নগদ সহায়তা জুলাই গণঅভ্যুত্থানের বিচার ও চাঁদাবাজি বন্ধে মঞ্চ ২৪-এর ছয় দফা দাবি ১২ মার্চ সংসদ অধিবেশন শুরু করতে চায় সরকার: স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন ও অধ্যাদেশ উত্থাপনের ইঙ্গিত

বগুড়ায় এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৩৯ বার দেখা হয়েছে

বগুড়া জেলা পতিনিধি : বগুড়া সদরে  জামাল উদ্দিন খাঁজা (৫৮) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করছে সদর থানা পুলিশ। শনিবার (২৬ নভেম্বর) সকালে শহরতলীর বৃন্দাবন পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের আমির হোসেন খলিফার পুত্র। সে ফুয়াং বেকারিতে শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার জামালের স্ত্রী তার ছেলেকে নিয়ে বাবার বাড়ি একই উপজেলার চাঁদমুহায় ওয়াজ মাহফিলের দাওয়াতে যান। নিহত জামাল শুক্রবার রাতে বাড়িতে একাই ছিলেন।

শনিবার সকালে তার ছেলে রিমন বাড়িতে এসে ডাকাডাকি করেন। এসময় বাবার কক্ষ থেকে কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় রিমন একটি মই দিয়ে প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করেন। এসময় তিনি দেখতে পান তার বাবা ঘরের মেঝেতে কম্বলের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন তিনি চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন।

পুলিশের প্রাথমিক ধারণা, শুক্রবার রাতে জামালের বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে হত্যা করেছে।

ঘটনাস্থলে দেখা যায়, জামালের বাড়িতে ৪টি ঘর আছে। এর ভিতরে ১টি কক্ষে তিনি ও তার স্ত্রী থাকেন। আরেকটি ঘরে থাকেন তার ছেলে রিমন। বাড়ির আরও একটি কক্ষ বন্ধ ও আরেকটি কক্ষে মাজার রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com