1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

সামনের বছর বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৪০২ বার দেখা হয়েছে

উইন্ডোজে সেই ১৯৯৫ সালে প্রথম ব্রাউজারটি আনে মাইক্রোসফট। তখন থেকে প্রায় ২৫ বছর এটি টিকে আছে। তবে গুগল ক্রোমের কারণে তার পথচলা মোটেও মসৃণ হয়নি। দিনকে দিন কমেছে ব্যবহারকারী।

মাইক্রোসফট এজের কর্মসূচি ব্যবস্থাপক শন লিন্ডারসে এক বিবৃতিতে বলেছেন, উইন্ডোজ ১০-এ ইন্টারনেট এক্সপ্লোরারের ভবিষ্যৎ হলো মাইক্রোসফট এজ। উইন্ডোজ ১০-এর কিছু সংস্করণে ইন্টারনেট এক্সপ্লোরার ১১ ডেস্কটপ অ্যাপ্লিকেশন বন্ধ করে দেওয়া হবে ২০২২ সালের ১৫ জুন।

ইন্টারনেট এক্সপ্লোরার যে বন্ধ করে দেওয়া হবে, তা একরকম অনুমিতই ছিল। এমনকি অফিস ৩৬৫, ওয়ানড্রাইভ, আউটলুক এবং মাইক্রোসফটের অন্যান্য ওয়েব সেবাও আগামী ১৭ আগস্ট থেকে ইন্টারনেট এক্সপ্লোরারে ব্যবহার করা যাবে না।

এক্সপ্লোরার-এর জনপ্রিয়তা কমতে থাকায় মাইক্রোসফট ২০১৫ সালে নিয়ে আসে এজ ব্রাউজার। ফলে আরও ‘ব্রাত্য’ হয়ে যায় এক্সপ্লোরার। এ বার একেবারেই তাকে বিদায় জানাতে চলেছে মাইক্রোসফট।

মাইক্রোসফট জানিয়েছে, এজ ব্রাউজারে বিল্ট-ইন এক্সপ্লোরার মোড রাখা হয়েছে। তাই ব্যবহারকারীরা এর মাধ্যমেও ওয়েবসাইটে রান করতে পারবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com