1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির

সাংবাদিক রোজিনার জামিন বিষয়ে আদেশ রবিবার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় গ্রেপ্তার প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিনের বিষয়ে আদেশের জন্য রবিবার দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লার আদালতে জামিন প্রশ্নে ভার্চুয়াল শুনানি হয়।

পরে রবিবার আদেশ দেওয়ার কথা জানান আদালত।

আদালতে রোজিনা ইসলামের জামিন শুনানিতে অংশ নেন তার আইনজীবীরা।

এদিন সকাল থেকে জামিন শুনানির জন্য আদালতে অপেক্ষা করতে থাকেন রোজিনার সহকর্মী এবং তার স্বজনেরা।

ভার্চুয়াল শুনানি হওয়ায় রোজিনাকে আদালতে আনা হয়নি। তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রাখা হয়েছে।

ভ্যাকসিন ক্রয়/সংগ্রহ সংক্রান্ত সরকারি নথির ‘ছবি তোলা’ এবং ‘চুরির’ অভিযোগে ‘অফিসিয়াল সিক্রেটস’ আইনের মামলায় রোজিনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে তোলার প্রথমদিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে রিমান্ডে নিতে চাইলে সেটি নাকচ হয়ে যায়।

রোজিনা ইসলাম ওই অফিস থেকে কোনো নথি সরানোর অভিযোগ অস্বীকার করেছেন। আর তার সহকর্মীরা বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় তিনি ‘আক্রোশের শিকার’ হয়ে থাকতে পারেন।

রোজিনা নিজে বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে প্রতিবেদন করার কারণে তার সঙ্গে অন্যায় করা হচ্ছে।

সোমবার রাতে রোজিনাকে থানা হাজতে রেখে মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করে শাহবাগ থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com