1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

আন্দোলনকারী সব দল নিয়ে জাতীয় সরকার গঠন করব : ফখরুল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আন্দোলন করবো এই সরকারকে সরাবো। এ সরকারকে সরানোর পরে আমরা আন্দোলনকারী সকল দলগুলোকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করব।

আজ সোমবার (২১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে উত্তরবঙ্গ ও বাংলাদেশ ছাত্র ফোরাম এর এই আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, মানুষ কিন্তু পিছিয়ে নেই। প্রত্যেকটি সমাবেশে এই বৃদ্ধ বয়সে যা দেখলাম আমাকে অনুপ্রাণিত করেছে। আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে, সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই তাদেরকে পরাজিত করতে হবে।

আওয়ামী লীগের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, এরা আজকে গোটা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ধ্বংস করে ফেলেছে। যদি একটা জাতিকে ধ্বংস করতে হয় তার রাজনৈতিক কাঠামোকে ধ্বংস করো, তার অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করতে হয় সেটাই তারা করেছে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বালখিল্য আচরণ করে কেউ তাদের বিশ্বাস করে না। এরা মানুষকে মানুষ মনে করে না, এরা মনে করে বোঝা। দেশটাকে এরা পৈতৃক সম্পত্তি মনে করে। যেভাবে পারবে সেভাবে লুট করবে কেউ কিছু বলতে পারবে না। চুরি করবে কেউ কিছু বলতে পারবে না। মানুষকে খুন করবে কেউ কিছু বলতে পারবে না।

আওয়ামী লীগের উদ্দেশ্য করে তিনি বলেন, বারবার করে বলছি, আবারো বলছি আমাদের ৩৫ লাখ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছো। আমাদের সাতজন যোদ্ধা প্রাণ দিয়েছে। এই মূল্য অবশ্যই তোমাদেরকে দিতে হবে। এখনো সময় আছে সরে দাঁড়ান। তা না হলে জনগণের যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে সুনামির মত আপনাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com